২৮ অক্টোবর ২০২৬, ২২:৩১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ফেসবুক লাইভে বিএনপি সরকারের সমালোচনা, ভালুকার সেই নারী উদ্যোক্তা কারাগারে

সূত্র: Mymensingh Pratidin / রাজনীতি

সংবাদ থেকে

ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে বিএনপি সরকার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা এবং পরবর্তী উত্তেজনাকর ঘটনায় আটক নারী উদ্যোক্তা সাথী আক্তারকে (৩০) কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাকে আদালতে পাঠায় পুলিশ।

পরে বিকেল সাড়ে ৩টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালতে তোলা হলে তিনি সাথী আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে তার ফেসবুক লাইভ পর্যালোচনা করে সরকারবিরোধী কোনো বক্তব্য বা অপরাধমূলক বিষয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

সাথী আক্তার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার ‘সাথী বিউটি পার্লার’ নামের একটি বিউটি পার্লারের উদ্যোক্তা। তিনি ওই এলাকার আমজাদ আলীর মেয়ে।

মূল প্রতিবেদন: Mymensingh Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর