হত্যার হুমকির দায়ে তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি
Source: Dainik Purbokone / Crime

সংবাদ থেকে
জনপ্রিয় মডেল-অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে এবার হত্যার হুমকির মামলা করেছে নারী উদ্যেক্তার ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। সোমবার (২৬ অক্টোবর) ঢাকার নির্বাহি ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে উপস্থিত হয়েছে ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৭ (সি) ধারায় মামলাটি দায়ের করেন সানায়া।
মামলাটির একমাত্র আসামী তানজিন তিশা। আদালত বিষয়টি আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে আগামী ২৩ নভেম্বর তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী সানায়া এবং তার আইনজীবী সুব্র সিনহা রায়।
Original report: Dainik Purbokone
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗