তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
Source: Arthosuchak / International

সংবাদ থেকে
ইরানের সঙ্গে বৈঠকে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। গত কয়েক মাসের মধ্যে তেহরানে এটি তার ষষ্ঠ সফর। এর আগের সফরটি হয়েছিল গত ১৮ অক্টোবর।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপসচিব আলী বাঘেরি নিশ্চিত করেছেন যে, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির, সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন তেহরানে সোমবার ইরানি কর্মকর্তাদের সঙ্গে একটি যৌথ বৈঠকে অংশ নেবেন।
এমন এক সময় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যখন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।
Original report: Arthosuchak
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

