মাদক সমাজকে ধ্বংস করে: ত্রিশালে সরকারি দপ্তর পরিদর্শন ও মতবিনিময় সভায় জেলা প্রশাসক

সংবাদ থেকে
ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান ত্রিশাল উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক অংশীজন মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “মাদক কেবল ব্যক্তিজীবনকেই ধ্বংস করে না, বরং সমাজ ও জাতির অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করে।” তিনি মাদকের বিরুদ্ধে জোরদার সামাজিক আন্দোলন গড়ে তুলতে এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে দলমত নির্বিশেষে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। একই সাথে মাদকবিরোধী মনোভাব তৈরি ও আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
উন্নয়ন কাজ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗