বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে জাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ থেকে
মো: মিরাজুল ইসলাম,জাবিপ্রবি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা নিয়ে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।
সোমবার সকাল ১১টায় বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে উপাচার্যের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন ও রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান।
সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, প্রশাসনিক অগ্রগতি এবং অবকাঠামোগত উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে অবকাঠামোগত সীমাবদ্ধতা ও জনবল ঘাটতিসহ বিভিন্ন চ্যালেঞ্জের কথা রাষ্ট্রপতিকে জানান এবং এসব সমস্যা সমাধানে দিকনির্দেশনা ও সহযোগিতা চান। তিনি জাবিপ্রবিকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গবেষণামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ওপর জোর দেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗