রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
সূত্র: Jamalpur News24 / রাজনীতি

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার: জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের মহিরামকুল মোড়ে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এবং পরিবার ও সমাজে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। তাই মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রের স্থিতিশীলতা, শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা।
মূল প্রতিবেদন: Jamalpur News24
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




