২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

১৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সূত্র: Jamalpur News24 / অপরাধ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ীতে ১৬ পিস ইয়াবাসহ আতিক ইয়াসির ওরফে হীরা মিয়া (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের দামোদরপুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বারবার গ্রেফতারের পরও তিনি জামিনে এসে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ বিরাজ করছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান- দীর্ঘদিন ধরে হীরা মিয়া চরপোগলদিঘা ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দামোদরপুর গ্রামের বক্সের দোকানের পাকা রাস্তা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এর আগে ২০২৫ সালের জানুয়ারি ও মে মাসেও যৌথ বাহিনীর অভিযানে তিনি গ্রেফতার হয়েছিলেন।

মূল প্রতিবেদন: Jamalpur News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর