চট্টগ্রামসহ দেশের ৫ শহরে পুকুর দখল-ভরাট বন্ধে মনিটরিং টিম গঠনের নির্দেশ

সংবাদ থেকে
দেশের পাঁচ জেলা শহরে রেকর্ডভুক্ত পুকুর দখল ও অবৈধভাবে ভরাট বন্ধে মনিটরিং টিম গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব শহরে কতটি রেকর্ডভুক্ত পুকুর রয়েছে, তার তালিকা হলফনামা আকারে আদালতে দাখিল করতে পাঁচ জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। শহরগুলো হলো—বগুড়া, সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম।
এ বিষয়ে দায়ের করা এক রিটের শুনানি শেষে সোমবার (২৬ অক্টোবর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত চার সপ্তাহের রুল জারি করে জানতে চেয়েছেন, পাঁচ শহরে রেকর্ডভুক্ত পুকুর রক্ষায় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এসব পুকুর কার্যকরভাবে সংরক্ষণের নির্দেশ কেন দেওয়া হবে না। পাশাপাশি পুকুরের শ্রেণি ও বৈশিষ্ট্য পরিবর্তন এবং দখল-ভরাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। রুলে সংশ্লিষ্ট বিবাদীদের জবাব দিতে বলা হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗