28 October 2026, 06:42 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

‘কর্নেল অলি বেইমানি বা দলবদল করেননি, দল প্রতিষ্ঠা করেছেন’

Source: Dainik Purbokone / Bangladesh

সংবাদ থেকে

কর্নেল (অব.) অলি আহমদ কারো সাথে বেইমানি বা দলবদল করেননি; বরং দেশে উদার গণতন্ত্র, সুশাসন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই ২০ বছর আগে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) গঠন করেছিলেন বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে চন্দনাইশে এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে চন্দনাইশ এলডিপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ওমর ফারুক দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং দলের ইতিহাস তুলে ধরে বলেন, কর্ণেল অলি বীরত্বের সাথে স্বাধীনতা যুদ্ধ করেছেন এবং পরবর্তীতে ইসলামী দলগুলোকে রাজনীতি করার সুযোগ তৈরি করে দিয়েছেন।

Original report: Dainik Purbokone

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending