কুষ্টিয়ায় তামাক চাষে নষ্ট হচ্ছে উর্বর জমি ও পরিবেশ

সংবাদ থেকে
কুষ্টিয়াজুড়ে তামাক চাষের বিস্তারে কৃষিজমি, পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। তামাক কোম্পানিগুলোর বিভিন্ন প্রণোদনা ও আশ্বাসে জেলার হাজারো কৃষক খাদ্যশস্যের পরিবর্তে তামাক চাষের দিকে ঝুঁকছেন। এতে কৃষি, পরিবেশ, জনস্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
তামাক চাষ কৃষকদের তাৎক্ষণিক নগদ আয়ের সুযোগ সৃষ্টি করলেও এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। যে জমিতে সরিষা, ডাল, গম, ভুট্টা ও অন্যান্য খাদ্যশস্য উৎপাদন করা সম্ভব, সেই জমি তামাক চাষে ব্যবহৃত হলে এর প্রভাব শুধু একজন কৃষকের মধ্যে সীমাবদ্ধ থাকে না। ক্ষতিগ্রস্ত হয় সামগ্রিক কৃষি অর্থনীতি, মাটির স্বাস্থ্য ও খাদ্য উৎপাদনের সম্ভাবনা।
পরিবেশবিদ ও বিশেষজ্ঞদের মতে, দ্রুত তামাক চাষ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ, আইন প্রয়োগ এবং তামাকের বিকল্প লাভজনক ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা না গেলে কুষ্টিয়ার কৃষিজমি, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঝুঁকি বাড়তে পারে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


