মাদারীপুরে তাইজুল হত্যার জেরে ৩০ বাড়িতে হামলা : লুটপাট ও অগ্নিসংযোগ

সংবাদ থেকে
মাদারীপুর প্রতিনিধি ঃ মাদারীপুর জেলার কালকিনিতে তাইজুল সরদার (২৪) হত্যার জেরে প্রতিপক্ষের অন্তত ৩০টি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত পাঁচটি ঘরে আগুন দেওয়া হয়। সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর ও টুমচর এলাকায় এঘটনা ঘটে।
জানা গেছে, আলীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ওরফে মিলন সরদার এবং তার অনুসারীদের সঙ্গে বর্তমান চেয়ারম্যান সাহীদ পারভেজ ও তার অনুসারীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কালিনগর বাজারের একটি চায়ের দোকানে হাফিজুর রহমান ও তার দুই অনুসারীর ওপর অতর্কিত হামলা চালান কয়েকজন ব্যক্তি।
এ সময় হাফিজুর রহমান ও তার অনুসারীরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীদের একজন তাইজুল গুরুতর আহত হন। পরে তাকে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে আলীনগর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗