ফানুসের রঙে রঙ্গিন পাহাড়ের আকাশ

সংবাদ থেকে
বান্দরবান: জাগতিক দুঃখ থেকে মুক্তি লাভের আশায় রাজ্য-রাজত্ব, ভোগ-বিলাস সব ছেড়ে শুভ আষাঢ়ী পূর্ণিমা তিথিতে সংসার পরিত্যাগ করেছিলেন রাজকুমার সিদ্ধার্থ। দীর্ঘ তপস্যায় একসময় তিনি হয়ে ওঠেন গৌতম বুদ্ধ। প্রচলিত আছে, গৌতম এই পূর্ণিমাতেই নিজের মাথার চুল উড়িয়ে দিয়েছিলেন আকাশে। সে চুল অবশ্য ফিরে আসেনি, হীরা-মানিক্যখচিত স্বর্ণপাত্রে সংরক্ষিত হয়ে স্থাপন হয় চুলামনি চৈত্য, যা দেবতাদের জন্যও পূজনীয়।
বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধের সন্ন্যাস গ্রহণ করায় চুল আকাশে উড়িয়ে দেওয়া তথা জাগতিক সব চিহ্ন থেকে মুক্তির প্রতীকী ঘটনা স্মরণ করেই প্রতি বছর আশ্বিনী পূর্ণিমার তিথিতে আকাশে উড়ানো হয় শত শত ফানুস। বান্দরবানের মারমা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসবই এই ‘ওয়াগ্যোয়াই পোয়ে’ বা প্রবারণা পূর্ণিমা। প্রতি বছর দুই দিন ব্যাপী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপন করা হলেও এ বছর ৩ দিনব্যাপী করা হচ্ছে প্রবারণা পূর্ণিমা।
সোমবার (২৬ অক্টোবর) শুরু হয়েছে এই আয়োজন। শেষ হবে আগামী বুধবার সকালে ।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗