28 October 2026, 22:32 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

নবীগঞ্জে পাহাড় টিলা কাটা মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

Source: Habiganj Express / Bangladesh

সংবাদ থেকে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগনায় পাহাড়ি টিলা কেটে পরিবেশ নষ্ট করার জন্য প্রতিবাদ করায় দেবপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট জালাল আহমদ ও সাধারন সম্পাদক মুরশেদ চৌধুরী সহ ৫জনের উপর পাহাড় খেকোরা এশটি মিথ্যা চাঁদাবাজির মামলা করার জন্য দিনারপুর পরগনার সচেতন নাগরিক বৃন্দ গতকাল সোমবার বিকালে ঢাকা সিলেট মহাসড়কের দেবপাড়া বাজারের বিশাল মানববন্ধন কর্মসুচী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা সিলেট মহাসড়ক ৩০ মিনিট অবরোধ করে রাখেন উত্তেজিত জনতা।

দিনারপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি ও পানিউমদা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী তালুকদারের সভাপতিত্বে ও ছাত্রনেতা মোঃ জাহির আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, স্পেন বিএনপির সহ-সভাপতি ছায়েদ আহমদ, কুর্শি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল বাছিত রাসেল, আউশকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ এবাদুর রহমান ধারা, গজনাইপুর ইউনিয়ন বিএনপি নেতা আমিনুল ইাসলাম এলাইছ, ৮নং নবীগঞ্জ সদও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব চৌধুরী, যুন্ম সম্পাদক জুবায়ের আহমদ, দেবপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট জালাল আহমদ, সাধারন সম্পাদক মুরশেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, সাবেক মেম্বার ছাইদুর রহমান চুনু, কুর্শি ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ শামসুল ইসলাম সুজন, ছাত্রদল নেতা ফয়জুর রহমান রুবেল, জিয়াউর রহমান, জুবায়ের আহমদ, সবুর মিয়া, মনসুর তালুকদার, জাবের আহমদ কয়েছ, ৬নং কুর্শি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুবায়ের আহমদ, বিএনপি নেতা আব্দুল হেকিম, ভুমি মালিক মাওলানা আব্দুল ওয়াদুদ মোঃ জিলাদ মিয়া ও কুদ্দুছ মিয়া প্রমুখ। সভায় বক্তারা আল্টিমেটাম দেন অভিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আরও কটোর কর্মসুচী দেয়া হবে। প্রতিবাদ সভার পরে ক্ষুদ্ধ জনতা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন। এসময় মহাসড়কে উভয় পাশে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

Original report: Habiganj Express

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending