রূপগঞ্জ হাসপাতালে টাকা চুরির চেষ্টা ॥ মাধবপুরের নারীসহ আটক ৪

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের কাছ থেকে টাকা চুরির চেষ্টার অভিযোগে চার নারীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ বিন শফিক।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মাধবপুর থানার একতিয়ারপুর এলাকার মর্তুজা বেগম, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধর্মগঞ্জ এলাকার রুনা বেগম এবং একই থানার বীর মণ্ডল এলাকার শাহনাজ বেগম ও বুশরা বেগম। তাঁরা দীর্ঘদিন ধরে রূপসী এলাকার একটি পরিত্যক্ত স্থানে বসবাস করে আসছিলেন।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের কাছ থেকে প্রায়ই কৌশলে টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগ পাওয়া যায়। গতকাল সোমবার সকালে রোগীদের কাছ থেকে চুরির চেষ্টাকালে রোগীদের স্বজনেরা ওই চার নারীকে হাতেনাতে আটক করেন। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


