মালেক স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষণা
Source: Arthosuchak / Stock Market

সংবাদ থেকে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিং মিলস পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সর্বশেষ হিসাববছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ৬ টাকা ৯৩ পয়সা ইপিএস, হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৭ টাকা ৪১ পয়সা আয় করেছিল।
Original report: Arthosuchak
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

