7 November 2026, 21:35 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সম্প্রসারণ, জেডটিইকে নোয়া প্রদান

Source: TechZoom / Technology

সংবাদ থেকে

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের ৭০০ মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করে দেশব্যাপী ফোরজি (4G) নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান জেডটিইকে (ZTE) আনুষ্ঠানিকভাবে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (নোয়া) দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ‘প্রকিউরমেন্ট অব ফোরজি অন ৭০০ মেগাহার্টজ’ শীর্ষক ক্রয় কার্যক্রমের পরবর্তী বাস্তবায়ন ধাপ শুরু হলো।

সোমবার (২৬ অক্টোবর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেডটিই বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাও জুনইয়ংয়ের হাতে নোয়া তুলে দেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, ৭০০ মেগাহার্টজের লো-ব্যান্ড ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণ করা হলে টেলিটকের নেটওয়ার্ক কাভারেজ ও ঘরের ভেতরে মোবাইল সিগন্যাল পাওয়ার সক্ষমতা বাড়বে। বিশেষ করে দুর্গম, প্রত্যন্ত ও নেটওয়ার্ক সুবিধাবঞ্চিত এলাকায় মোবাইল সংযোগ এবং উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে এই উদ্যোগ ভূমিকা রাখতে পারে।

Original report: TechZoom

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending