৪ নভেম্বর ২০২৬, ১৫:৪৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না

সূত্র: TechZoom / প্রযুক্তি

সংবাদ থেকে

বর্তমানে ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক কাজ—সব ক্ষেত্রেই কোটি কোটি মানুষের নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp)। তবে সম্প্রতি হোয়াটসঅ্যাপ ব্যবহার নিয়ে একটি নতুন জল্পনা ও তথ্য সামনে এসেছে। সাইবার জালিয়াতি রোধ করতে আগামী বছরের ১ জানুয়ারি থেকে ‘সিম বাইনডিং’ (SIM Binding) সংক্রান্ত নতুন নিয়ম চালুর গুঞ্জন শোনা যাচ্ছে, যা নিয়ে ব্যবহারকারীদের মনে কৌতূহল ও কিছুটা উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সহজ কথায়, সিম বাইনডিং হলো এমন একটি প্রযুক্তিগত ব্যবস্থা, যার মাধ্যমে কোনো নির্দিষ্ট অ্যাকাউন্ট বা অনলাইন পরিষেবাকে সংশ্লিষ্ট মোবাইল সিম কার্ডের সঙ্গে স্থায়ীভাবে বা শক্তভাবে যুক্ত রাখা হয়। বর্তমানে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খোলার সময় একবার মাত্র ওটিপি (OTP) দিয়ে নম্বর যাচাই করতে হয়। এরপর ফোনে সেই সিম কার্ডটি না থাকলেও ওয়াই-ফাই বা অন্য মাধ্যমের ইন্টারনেট সংযোগ ব্যবহার করে হোয়াটসঅ্যাপ চালানো যায়। তবে নতুন নিয়ম কার্যকর হলে যে নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেই সিম কার্ডটি ডিভাইসে সক্রিয় রাখা বাধ্যতামূলক হতে পারে।

সাম্প্রতিক সময়ে ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা, ভুয়া কাস্টমার কেয়ার নম্বর এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে নানা ধরনের আর্থিক জালিয়াতির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। অনেক সময় অপরাধীরা ভুয়া পরিচয়ে সিম তুলে তা দিয়ে অ্যাকাউন্ট খোলে এবং পরবর্তী সময়ে সিমটি বন্ধ বা ফেলে দিয়েও শুধু ইন্টারনেটের সাহায্যে সেই অ্যাকাউন্ট সচল রেখে অপরাধ চালিয়ে যায়। এ ধরনের সাইবার অপরাধীদের শনাক্ত করা এবং তদন্ত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য কঠিন হয়ে দাঁড়ায়। সিম বাইনডিং চালু হলে নির্দিষ্ট সিম ও অ্যাকাউন্টের মধ্যে কড়া সংযোগ তৈরি হবে, ফলে অপরাধপ্রবণতা কমবে বলে মনে করা হচ্ছে।

মূল প্রতিবেদন: TechZoom

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর