চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ

সংবাদ থেকে
পিএইচপির নিরাপত্তা ত্রুটির জেরে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পর এবার সরকারি সেবা দেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম মাইগভের ওয়েবসাইট (mygov.bd) বন্ধ করা হয়েছে। গতকাল রোববার রাত থেকে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে। গতকাল থেকে একাধিকবার ওয়েবসাইটটিতে প্রবেশের চেষ্টা করেও সফল হওয়া যায়নি। এ সময় সাইটে ‘ওয়েব সার্ভার ইজ ডাউন’ বার্তা দেখা যায়।
এ বিষয়ে এটুআই এর সিনিয়র কনসালটেন্ট (ন্যাশনাল পোর্টাল) এবং ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট -১ এর ক্লাস্টার হেড ফজলুল জাহিদ পাভেল বণিক বার্তাকে বলেন, সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ ও সিস্টেম আপগ্রেডেশনের কাজের জন্য সরকারি সেবার কেন্দ্রীয় প্ল্যাটফর্ম ‘মাই গভ’ ওয়েবসাইটটি বর্তমানে সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ প্ল্যাটফর্মটির নিরাপত্তা স্তর আরো জোরদার করতে এবং প্রয়োজনীয় প্যাচ আপডেট করতে কাজ করছে আমাদের প্রযুক্তি টিম।
তিনি বলেন, গত ২২ অক্টোবর থেকে প্ল্যাটফর্মটি নিয়ে কাজ শুরু হলেও চূড়ান্ত আপগ্রেডেশন এবং রক্ষণাবেক্ষণের স্বার্থে বর্তমানে ওয়েবসাইটটি ডাউন রাখা হয়েছে। আগামী ২৭ অক্টোবর রাত ১২:০০টা পর্যন্ত এ রক্ষণাবেক্ষণ ও আপগ্রেডেশনের কাজ চলবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


