২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো

সূত্র: TechZoom / প্রযুক্তি

সংবাদ থেকে

অ্যাপলের নতুন ভাঁজযোগ্য স্মার্টফোন আইফোন ডুওর পর্দায় ফাটল ও ত্রুটির অভিযোগ উঠেছে। ফোনটি ব্যবহারের কয়েক ঘণ্টা কিংবা কয়েক দিনের মধ্যেই পর্দায় ফাটল দেখা দেওয়ার কথা জানিয়েছেন কয়েকজন ব্যবহারকারী। একই সঙ্গে ডিসপ্লের মাঝখানে স্পষ্ট ভাঁজের দাগ এবং পর্দায় বিভিন্ন ত্রুটির অভিযোগও পাওয়া গেছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, ব্লুমবার্গের এক প্রতিবেদনে আইফোন ডুওর প্রাথমিক ব্যবহারকারীদের এসব অভিযোগের কথা উঠে এসেছে। কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, ফোন ব্যবহারের সময় বিকট শব্দ হওয়ার পর পর্দায় ফাটল দেখা দেয়। আবার কেউ কেউ ডিসপ্লের বিভিন্ন সমস্যা নিয়ে অভিযোগ করেছেন।

এদিকে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ৪০৪ মিডিয়ার এক প্রতিবেদনে ফোনটির ভাঁজযোগ্য পর্দার মাঝখানে স্পষ্ট দাগ পড়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রায় ২ হাজার ডলার দামের এই ফোনে এমন সমস্যা দেখা দেওয়ায় ক্রেতাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

মূল প্রতিবেদন: TechZoom

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর