নগদের মাধ্যমে নভোএয়ারের টিকেট কিনলে ১০% ছাড়
সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে
বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের টিকেটে ১০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা (এমএফএস) কোম্পানি ‘নগদ’।
সম্প্রতি নগদের প্রধান কার্যালয়ে দুই কোম্পানির মধ্যে এ সংক্রান্ত চুক্তি হয়।
চুক্তির আওতায় নভোএয়ারের নিজস্ব বিক্রয়কেন্দ্র থেকে টিকেটের মূল ভাড়া মেটানোর সময় নগদে পেমেন্ট করলে গ্রাহকেরা এই সুবিধা পাবেন। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ ছাড় মিলবে।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

