সাবেক ভূমিমন্ত্রীসহ ১৮ জনের বিরুদ্ধে ৬৪ কোটি টাকা আত্মসাতের মামলা

সংবাদ থেকে
অস্তিত্বহীন প্রতিষ্ঠানকে কাঁচামাল সরবরাহকারী দেখিয়ে ইসলামী ব্যাংক থেকে ৬৩ কোটি ৭৯ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগে বলা হয়েছে, ভুয়া বিল ও জাল চালান ব্যবহার করে ঋণের অর্থ তুলে নেওয়ার পর তা বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানান্তর করে মানিলন্ডারিং করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। দুদকের জনসংযোগ দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তাঁর স্ত্রী ও অ্যারামিট সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক রুকমীলা জামান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ শাহ আলম, ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. মহিউদ্দীন ও মোহাম্মদ আখতার হোসেন, ইনভেস্টমেন্ট ইনচার্জ ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আব্দুল কাদির ও মো. শহিদুল্লাহ।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

