বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম

সংবাদ থেকে
আন্তর্জাতিক মান বজায় রেখে পণ্য উৎপাদন এবং গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বাড়াতে পারলে বাংলাদেশের কসমেটিকস ও বিউটি পণ্য বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করতে পারবে বলে মনে করেন দক্ষিণ কোরিয়ার কসমেটিকস বিশেষজ্ঞ ড. কিম জুন হো। তার মতে, সঠিক পরিকল্পনা ও মান নিয়ন্ত্রণের মাধ্যমে তৈরি পোশাকশিল্পের মতো দেশের কসমেটিকস খাতও রপ্তানি আয়ের গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠতে পারে।
বাংলাদেশি জনপ্রিয় বিউটি ব্র্যান্ড স্কিনোর আমন্ত্রণে বাংলাদেশ সফরে এসে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
ড. কিম জুন হো বলেন, দক্ষিণ কোরিয়ার বিউটি পণ্য বা ‘কে-বিউটি’ এরই মধ্যে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশেও আন্তর্জাতিক মানের বিউটি পণ্য তৈরির সম্ভাবনা রয়েছে। দেশীয় ব্র্যান্ড স্কিনো কে-বিউটির আদলে মানসম্মত পণ্য উৎপাদনে কাজ করছে, যা ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরি করতে পারে। অন্যান্য প্রতিষ্ঠানেরও এক্ষেত্রে সম্ভাবনা রয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
