স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে আড়াই কোটি টাকার জমি দখলের অভিযোগ

সংবাদ থেকে
জাহাঙ্গীর আলম, জামালপুর: জামালপুর সদর উপজেলার নরুন্দি বাজারে আড়াই কোটি টাকা মূল্যের দোকান ও জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, দলীয় প্রভাব খাটিয়ে এই সম্পত্তি জবরদখল করা হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার সকালে নরুন্দি বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জমির মালিক মোয়াজ্জেম হোসেনের ছেলে আজিজুল ইসলাম প্রীতম জানান- বিআরএস ১৬৩ নম্বর দাগের এই জমির মালিক তাঁরা বংশপরম্পরায়। প্রায় ৬০ বছর আগে তাঁর দাদা আব্দুল আজিজ এই সম্পত্তি কিনে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিন্তু গত ৫ আগস্টের পর থেকে জামালপুর সদর উপজেলা পূর্ব শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিক ইবনে আশরাফ রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। গত ১২ ফেব্রুয়ারি বিএনপি ক্ষমতায় আসার পর ওই নেতার লোকজন জোরপূর্বক জমিটি দখল করে নতুন দোকান নির্মাণের চেষ্টা চালাচ্ছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


