ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে আয়ের সুযোগ: মিলবে প্রতি ইউনিটে ১০ টাকা ৫০ পয়সা প্রণোদনা

সংবাদ থেকে
বাসাবাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা (রুফটপ সোলার) স্থাপন করে নিজস্ব বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে বাড়তি অর্থ আয়ের সুযোগ করে দিয়েছে সরকার। নেট মিটারিং ব্যবস্থার আওতায় নির্দিষ্ট সময়ের মধ্যে এই উদ্যোগ গ্রহণ করলে প্রতি ইউনিট অতিরিক্ত বিদ্যুতের বিপরীতে ১০ টাকা ৫০ পয়সা পর্যন্ত প্রণোদনা পাওয়া যাবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সরকার এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।
বিদ্যুৎ বিভাগের গত ১ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করে জাতীয় গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ শুরু করলে পরবর্তী তিন বছর প্রতি ইউনিটে ১০ টাকা ৫০ পয়সা হারে এই প্রণোদনা পাওয়া যাবে। নির্ধারিত শর্ত সাপেক্ষে ২০৩০ সাল পর্যন্ত এই সুবিধা বলবৎ থাকবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗