সাগর-রুনি হত্যা মামলা: টাস্কফোর্সকে আরও ৬ মাস সময় দিল হাইকোর্ট

সংবাদ থেকে
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে উচ্চপর্যায়ের টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া তদন্তের অগ্রগতি জানতে টাস্কফোর্সের প্রধানকে আগামী বছরের ২৭ এপ্রিল নথিপত্রসহ আদালতে হাজির হতে বলা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও আইটি বিশেষজ্ঞ তানভীর জোহাকেও উপস্থিত থাকতে বলা হয়েছে।
এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগের পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন হাইকোর্টে উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। প্রতিবেদনে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সংস্কৃতিকর্মী রোকেয়া প্রাচীর প্রাথমিক সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে বলে জানানো হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



