আইফোনের লোভে ঘুমন্ত বন্ধুকে কুপিয়ে হত্যা ॥ ঘাতক গ্রেপ্তার ॥ নিখোঁজের ৬ দিন পর লাখাইয়ে কচুরিপানারনিচ থেকে নবীগঞ্জের তারেকের মরদেহ উদ্ধার

সংবাদ থেকে
ছনি আহমেদ চৌধুরী ॥ লাখাইয়ে আইফোনের জন্য তারেক মিয়া নামে এক যুবককে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় সাহেল মিয়া নামে ওই বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজের ছয় দিন পর একটি জলাশয়ের কচুরিপানার নিচ থেকে তারেকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে লাখাই উপজেলার ফুলবাড়ি গ্রামের একটি জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তারেক মিয়া নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামের মারফত উল্লাহর ছেলে। গ্রেফতারকৃত সাহেল মিয়া ওই গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে।
{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“ai_enhance”:1,”transform”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}
পুলিশ জানায়, গত ২১ অক্টোবর বুধবার ভবন নির্মাণের কাজে যোগ দিতে নবীগঞ্জ থেকে লাখাই উপজেলার ফুলবাড়ি গ্রামে যান তারেক মিয়া ও তাঁর বন্ধু সাহেল মিয়া। এরপর থেকে তাঁদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় শনিবার তারেকের পরিবারের পক্ষ থেকে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডির তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় তারেক ও সাহেলের পূর্ববর্তী যোগাযোগের তথ্য যাচাই করে পুলিশ। একপর্যায়ে সাহেলের অবস্থান শনাক্তের চেষ্টা শুরু হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



