রণবীরের ‘রামায়ণ’ ঘিরে উন্মাদনার নতুন ইতিহাস

সংবাদ থেকে
বলিউডের আকাশে এখন কেবলই এক মহাকাব্যিক ঝড়ের পূর্বাভাস। দর্শকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পর্দা কাঁপাতে আসছে বহুল আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’। মুক্তির আর মাত্র দশ দিন বাকি থাকতেই ছবিটিকে ঘিরে ভক্ত-দর্শকদের উন্মাদনা এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা বক্স অফিসের পুরোনো সব হিসাব-নিকাশ উল্টে দিচ্ছে। সিনেমাটি মুক্তির আগেই ২০০ কোটি রুপি ঘরে তোলার যে সম্ভাবনা জাগিয়েছে, তা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করার ইঙ্গিত দিচ্ছে।
সিমেলার অগ্রিম টিকিট বুকিং শুরু হওয়ার পর থেকেই বক্স অফিসে যে সুনামি দেখা গেছে, তাতে রীতিমতো অবাক চলচ্চিত্র বিশ্লেষকরাও। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, মুক্তির অনেক আগেই সিনেমাটি ব্লক বুকিংসহ প্রায় ১১ কোটি ৮১ লাখ রুপির টিকিট বিক্রি করে ফেলেছে। এর মধ্যে কেবল অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনেই ছবিটি দুই কোটির বেশি ব্যবসা করে চমক সৃষ্টি করেছে। হাতে এখনও দশটি দিন বাকি থাকায় এবং প্রতিদিন টিকিটের চাহিদা তরতর করে বাড়ায় সিনেমাটি মুক্তির আগেই ২০০ কোটির ক্লাবে প্রবেশ করতে পারে বলে জোরালো অনুমান করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক দিনে ছবিটির টিকিট বিক্রি এবং শোয়ের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে টিকিট বিক্রির পরিমাণ প্রায় লাখের ঘর ছাড়িয়ে উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে প্রেক্ষাগৃহে ট্র্যাক করা শোয়ের সংখ্যাও নিয়মিত বাড়ানো হচ্ছে। শো প্রতি গড় টিকিট বিক্রির হার ২৬ শতাংশ থেকে বেড়ে সরাসরি ৩৭ শতাংশে পৌঁছেছে। এই পরিসংখ্যানই প্রমাণ করে যে, সাধারণ দর্শকের মনে ছবিটি নিয়ে কতটা গভীর আগ্রহ কাজ করছে এবং মুক্তির দিন এটি বক্স অফিসে এক ঐতিহাসিক ওপেনিং পেতে চলেছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


