হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
Source: Dhaka News24 / Health

সংবাদ থেকে
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২৯৫ জন সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ছয়জন এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে।
Original report: Dhaka News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

