সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন
সূত্র: Arthosuchak / বাংলাদেশ

সংবাদ থেকে
ঢাকার সাভারে ১১৬তম উপশাখা চালু করেছে যমুনা ব্যাংক পিএলসি। ‘নামা বাজার উপশাখা’ নামে নতুন এ সেবা কেন্দ্র চালুর ফলে এলাকার গ্রাহকেরা আরও সহজে ব্যাংকিং সেবা নিতে পারবেন বলে আশা করছে ব্যাংকটি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
উপশাখাটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান মো. বেলাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ।
মূল প্রতিবেদন: Arthosuchak
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



