চুয়াডাঙ্গায় নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদনে প্রশিক্ষণ

সংবাদ থেকে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার কোষাঘাটা গ্রামে এগ্রোইকোলজি লার্নিং অ্যান্ড ট্যুরিজম সেন্টারের (এএলটিসি) মিলনায়তনে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক ও কারিগরি সহায়তায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
পিকেএসএফের এগ্রো-মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিটের মৎস্য খাতের আওতায় আয়োজিত প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন চুয়াডাঙ্গার জেলা মৎস্য কর্মকর্তা মো. ফরহাদুর রেজা।
প্রশিক্ষণে লাভজনক ও টেকসই মাছ চাষের জন্য পুকুরের আকার ও গভীরতা, পানির উৎস, মাছের প্রজাতি ও পোনার মান নির্বাচন, খাদ্য ব্যবস্থাপনা এবং পানির গুণাগুণ পর্যবেক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। ভোক্তার কাছে নিরাপদ ও মানসম্মত মাছ পৌঁছে দিতে বিক্রির আগে-পরে মাছের সঠিক সংরক্ষণ ও পরিবহনের বিষয়েও আলোচনা করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


