মেহেরপুরে মাছবোঝাই গাড়ি উল্টে আহত ২
Source: Meherpur Pratidin / Bangladesh

সংবাদ থেকে
মেহেরপুরে মাছবোঝাই আলগামন উল্টে উজ্জ্বল ও ইমরান হোসেন নামে দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো অফিসের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত উজ্জ্বল ঝিনাইদহ জেলার মোহাম্মদপুর গ্রামের আসু হালদারের ছেলে এবং ইমরান হোসেন চুয়াডাঙ্গার তেঘরিয়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ড্রামে করে মাছ নিয়ে একটি আলগামনে করে মেহেরপুরে আসছিলেন তাঁরা। পথে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ অফিসের কাছে পৌঁছালে গাড়িটির একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে আলগামনটি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় চালকসহ দুজন আহত হন।
Original report: Meherpur Pratidin
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗