স্থানীয় নির্বাচন: ভোটার তালিকা সংশোধনে ইসির ১৫০ কর্মকর্তা নিয়োগ
সূত্র: Sarabangla / রাজনীতি

সংবাদ থেকে
ঢাকা: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আগামী ৫ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত তালিকায় কোনো নাগরিকের তথ্যে ভুল থাকলে তা সংশোধনের জন্য ১৫০ জন সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার ২৭ অক্টোবর ইসির যুগ্মসচিব মো. আবদুল হালিম খান এ তথ্য নিশ্চিত করেন।
ইসির প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের ৬৪টি জেলা এবং ক্যান্টনমেন্ট এলাকার জন্য সংশোধনকারী কর্তৃপক্ষ হিসেবে ১৫০ জন কর্মকর্তাকে নির্দিষ্ট পদবি ও অধিক্ষেত্র উল্লেখ করে নিয়োগ দেওয়া হয়েছে।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


