সাতকানিয়ায় পৃথক অভিযানে তিন আসামি গ্রেপ্তার
সূত্র: Dainik Purbokone / অপরাধ

সংবাদ থেকে
চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক অভিযান চালিয়ে চার লিটার দেশে তৈরি চোলাই মদসহ বিভিন্ন মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, কক্সবাজার জেলার সদর থানার খুরুশকুল টাইম বাজারের ৩ নম্বর ওয়ার্ড এলাকার মৃত কমল হরি দের ছেলে হারাধন দে (৫২)। সাতকানিয়া উপজেলার পূর্ব রূপকানিয়া এলাকার নুরুল ইসলাম ওরফে কালুর ছেলে ফরহাদ উদ্দিন রুবেল ও একই উপজেলার আজিমপুর এলাকার কানিপাড়া পেঠানের বাড়ির সিদ্দিক আহমদ পেঠানের ছেলে মোরশেদ আলম।
মূল প্রতিবেদন: Dainik Purbokone
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





