স্বরাষ্ট্রমন্ত্রী ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে সরকারের জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি
Source: Silkcity News / Bangladesh

সংবাদ থেকে
‘ক্রসফায়ার’ বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের দেওয়া বক্তব্য সরাসরি নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার কোনোভাবেই ক্রসফায়ার চায় না; বরং এ বিষয়ে সরকারের নীতি হলো ‘জিরো টলারেন্স’।
আইজিপি অসতর্কতাবশত এমন মন্তব্য করেছেন, ‘এটা ঠিক হয়নি, উচিত হয়নি।’
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, ‘উনি (আইজিপি) সহজ–সরল মানুষ। আইনের কঠোর প্রয়োগের বিষয়ে বলতে গিয়ে অসতর্কতাবশত বলে ফেলেছেন। এটা ঠিক হয়নি, উচিত হয়নি।
Original report: Silkcity News
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
