ময়মনসিংহে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদুল ইসলাম শহীদের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি
Source: Dainik Jahan / Bangladesh

সংবাদ থেকে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি শুরুর পূর্বে নতুন বাজার বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে আনন্দ র্যালিটি বের হয়।
Original report: Dainik Jahan
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗