নগরজুড়ে সবুজায়ন বাড়াতে ১০ লাখ গাছ লাগাবে চসিক
Source: Dainik Purbokone / Bangladesh

সংবাদ থেকে
পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বাসযোগ্য নগর গড়ে তুলতে চট্টগ্রামে ১০ লাখ গাছ রোপণের লক্ষ্যমাত্রা পূরণে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সংস্থাটির সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন বিষয়ক সমন্বয় সভায় এ নির্দেশনা দেন চসিক প্রশাসক।
চসিক প্রশাসক বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন। এটি একটি দূরদর্শী ও সময়োপযোগী উদ্যোগ। দেশের প্রতিটি নাগরিক যদি বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসে, তাহলে একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
Original report: Dainik Purbokone
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗