প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে: মানিক এমপি

সংবাদ থেকে
চাঁদপুরে জেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন পরবর্তী মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, জেলা প্রশাসক শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন পরবর্তী মূল্যায়ন সভা ডেকেছেন এটি ব্যতিক্রম।আমরা প্রশাসনকে এতো ব্যস্থ রাখতে চাই না। প্রশাসন সবার জন্য, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। যার বাংলাদেশের পাসপোর্ট ও এনআইডি কার্ড আছে তার যে অধিকার বাস্তবায়নের জন্য সরকার করবে।
তিনি আরো বলেন, এ সমাজে বসবাস করতে হলে, অনেক রকমের সমস্যা হবে তা মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। সর্বোপরি প্রশাসন, বিরোধী দল ও হিন্দু সম্প্রদায়ের সবাইকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশের ওপর প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





