‘অরুণাচলের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা’

সংবাদ থেকে
ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী এলাকায় চীনা সেনাবাহিনী ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ভারতীয় ভূখণ্ডের ভেতরে প্রবেশ করেছে বলে অভিযোগ তুলেছেন রাজ্য কংগ্রেসের সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী বসিরাম সিরাম। তবে তার এ দাবি প্রত্যাখ্যান করেছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। সীমান্তে চীনা সেনাদের অনুপ্রবেশ ঘটছে বলে তিনি বিশ্বাস করেন না বলে জানিয়েছেন। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।
সোমবার (২৬ অক্টোবর) বসিরাম সিরাম অভিযোগ করেন, অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলার বিভিন্ন এলাকায় চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সদস্যরা অবস্থান নিয়েছেন। সীমান্তের প্রকৃত পরিস্থিতি যাচাইয়ে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি জানান তিনি।
সিরামের দাবি, গত ২৬ থেকে ২৯ আগস্ট তার নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধিদল সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করে। ইটানগর থেকে নাচো হয়ে লাইমেকিং ও তাকসিং এলাকায় যান তাঁরা। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন প্রতিনিধিদলের সদস্যরা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗