29 October 2026, 13:43 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

এনবিআরে ৮জনের ভুয়া নিয়োগপত্র, সতর্ক থাকার পরামর্শ

Source: Arthosuchak / Economy

সংবাদ থেকে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নামে আটজনকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ দেওয়ার একটি পত্র জাল বলে জানিয়েছে সংস্থাটি। ওই নিয়োগপত্র সরকারি দপ্তর থেকে প্রকাশ করা হয়নি। এতে ব্যবহার করা তথ্য ও স্বাক্ষরও ভুয়া বলে জানিয়েছে এনবিআর।

মঙ্গলবার (২৭ অক্টোবর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আলামিন শেখ গণমাধ্যমকে জানিয়েছে, আটজনের নামে তৈরি নিয়োগপত্রটি ভুয়া।

জাল নিয়োগপত্রটিতে ২০২৬ সালের ১৫ অক্টোবর তারিখ উল্লেখ করা হয়েছে। এতে আটজন প্রার্থীকে জাতীয় বেতন স্কেলের ১৬তম গ্রেডে নিয়োগ দেওয়ার কথা বলা হয়। বেতন স্কেল দেখানো হয়েছে ২১ হাজার ৯০০ টাকা থেকে ৫২ হাজার ৯০০ টাকা পর্যন্ত। পাশাপাশি প্রার্থীদের আগামী ১ নভেম্বরের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের বোর্ড প্রশাসন শাখায় যোগদান করতে বলা হয়েছে।

Original report: Arthosuchak

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

More From This Source

Latest

Trending