২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

অস্ত্রের মুখে জমি রেজিস্ট্রির ২৫ লাখ টাকা ছিনতাই

সূত্র: Dainik Purbokone / বাংলাদেশ

সংবাদ থেকে

​চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে জমি রেজিস্ট্রির জন্য নিয়ে যাওয়া ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার আট নম্বর কদলপুর ইউনিয়নের রাজচন্দ্রপাড়া মঙ্গলখালী এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী শামসুন নাহার নামের ওই নারী রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের বড় ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা, প্রবাসীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী জমি রেজিস্ট্রির উদ্দেশ্যে ২৫ লাখ টাকা নিয়ে সাব-রেজিস্ট্রি অফিসের দিকে যাচ্ছিলেন। পথমধ্যে রাজচন্দ্রপাড়া মঙ্গলখালী এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশা নিয়ে আসা আট থেকে ১০ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের পথরোধ করে। মুহূর্তের মধ্যেই দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর