চুনারুঘাটে বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ আট হাজার টাকা জরিমানা
সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ভেজাল ও মানহীন খাদ্য পরিবেশনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় চুনারুঘাট মধ্য বাজারে খুশি নামক একটি বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আনোয়ার।
মোবাইল কোর্ট পরিচালনাকালে উক্ত বেকারীর ব্রেড, কেক, দই এবং ঘি, নাট ফ্লেভার, ফুড কালার ইত্যাদি পণ্যে মেয়াদ লেখা না থাকায় ও নষ্ট হয়ে যাওয়া মোরব্বা ব্যবহার করায় উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৮,০০০ (আট হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
উক্ত অনিয়মসমূহ দ্রুত ঠিক করার জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় চুনারুঘাট থানা পুলিশ ও আনসার সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে জনস্বার্থে উপজেলার সকল স্থানে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




