সামাজিক সংগঠন স্পন্দন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
সূত্র: Moulvibazar24 / বাংলাদেশ

সংবাদ থেকে
মৌলভীবাজার২৪ ডেস্ক: সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্পন্দন মৌলভীবাজার এর উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সৈয়দ আকতার হোসেন বাবু স্বদেশে আগমন উপলক্ষে মৌলভীবাজার জেলার অন্যতম বৃহত্তর সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্পন্দন এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্পন্দন মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ইহাম মোজাহিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদুর রহমান সৌরভের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পন্দন এর উপদেষ্টা সৈয়দ আকতার হোসেন বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনসুর আলম চৌধুরী টিপু,কাছন তালুকদার, লোকমান খান নবীন প্রমুখ।
মূল প্রতিবেদন: Moulvibazar24
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



