শিবগঞ্জ সীমান্তে ১২ লক্ষাধিক টাকার ভারতীয় মোবাইল জব্দ
Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে
চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫০টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মোবাইল ফোনগুলোর আনুমানিক সিজার মূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭৯/৪-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় বিভিন্ন মডেলের ৫০টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়।
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
