পিরোজপুরের ঘটনায় জামায়াতের ২ সদস্যের তদন্ত কমিটি
সূত্র: Sarabangla / রাজনীতি
সংবাদ থেকে
ঢাকা: পিরোজপুরে সংঘটিত সাম্প্রতিক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
দলটির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে পিরোজপুরে সংঘটিত সাম্প্রতিক ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ঘটনার সঙ্গে সংগঠনের কেউ জড়িত রয়েছেন কি না, তা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে দেখবে কমিটি। এ বিষয়ে তদন্ত কমিটিকে সার্বিক সহযোগিতা করতে স্থানীয় সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে।
মূল প্রতিবেদন: Sarabangla
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗






