৩১ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

পল্টন হ ত্যা য় জড়িতদের বিচারের দাবিতে মৌলভীবাজারে জামায়াতের মিছিল ও সমাবেশ

সূত্র: Moulvibazar24 / রাজনীতি

সংবাদ থেকে

মৌলভীবাজার২৪ ডেস্ক: ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি বৈঠার তাণ্ডবে শাহাদাত বরণকারী শহীদ মুজাহিদুল ইসলাম, শহীদ গোলাম কিবরিয়া শিপন সহ একদিনে শুধুমাত্র রাজধানীতে নিহত ১৩জন শহীদ সহ সকল হত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে মৌলভীবাজারে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখা।

বাংলাদেশ জামাযাতে ইসলামী কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচীর অংশ হিসেবে অদ্য ২৮ অক্টোবর, বুধবার,বাদ আসর শহরের চৌমুহনা দেওয়ানী জামে মসজিদ সম্মুখ হতে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কুসুমবাগ পয়েন্ট গিয়ে সমাবেশে মিলিত হয়।

জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মো: ইয়ামীর আলীর পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মোঃ আলাউদ্দিন শাহ , পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম রাজনগর উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীন, ছাত্রশিবির মৌলভীবাজার শহর সভাপতি কাজী দাইয়ান আহমদ ,মৌলভীবাজার পৌর সেক্রেটারী আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, রাজনগর উপজেলা সেক্রেটারী মিছবাহুল হাসান, সদর উপজেলা সেক্রেটারি মোঃ ইসমাইল আলী ও ছাত্রশিবির শহর সেক্রেটারি মুস্তাকিম আহমদ প্রমুখ।

মূল প্রতিবেদন: Moulvibazar24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর