সিটি হাটের ময়লার পাহাড়, ঝুঁকিতে শিক্ষার্থী-ব্যবসায়ীরা

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার: রাজশাহীর অন্যতম বৃহৎ পশুর হাট সিটি হাট এখন আবর্জনার বিশাল স্তূপের নিচে ঢাকা পড়তে বসেছে।
প্রায় দুই দশকের বেশি সময় ধরে চলা অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে জনবহুল ও শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন এই এলাকাটি বর্তমানে পরিবেশদূষণ এবং চরম জনদুর্ভোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পচা বর্জ্যের তীব্র দুর্গন্ধ আর স্বাস্থ্যঝুঁকি মাথায় নিয়েই প্রতিদিন হাজারো মানুষ এই হাটে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।
রাজশাহী সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, নগরীর বিভিন্ন এলাকার প্রতিদিনের বর্জ্য ট্রাকে করে এনে ফেলা হয় সিটি হাট সংলগ্ন ১৬ একর আয়তনের এই উন্মুক্ত স্থানে। প্রতিদিন গড়ে প্রায় ৩৫০ টন বর্জ্য এখানে জমা হয়। টানা ২৩ বছর ধরে একই স্থানে বর্জ্য ফেলার ফলে এটি এখন একটি বিশাল ময়লার পাহাড়ে রূপ নিয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



