২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

খুলনার ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী নিখোঁজের জিডি করতে গিয়ে মা’এর হয়রানির অভিযোগ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ২৩:২৯ · সর্বশেষ প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ২৩:২৯

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

খুলনার ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী নিখোঁজের জিডি করতে গিয়ে মা’এর হয়রানির অভিযোগ

· শিক্ষা

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ সামাজিক যোগাযোগমাধ্যমসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে টানা এক মাস খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি খুলনা সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রাগিব রওনক (ইলিয়ান)-এর। গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা এলাকার বাসা থেকে বের হওয়ার পর থেকে ১৫ বছর বয়সী এই কিশোর নিখোঁজ রয়েছে। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা মা’ ইয়াসমিন পপি অভিযোগ তুলেছেন, সন্তান নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে তিনি চরম পুলিশি হয়রানির শিকার হয়েছেন। নিখোঁজের এক মাস পর গত ২৬ অক্টোবর সন্ধ্যায় দৌলতপুর থানায় জিডি করতে যান ইয়াসমিন পপি। তাঁর অভিযোগ, কর্তব্যরত ডিউটি অফিসার এসআই নাসরিন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে সাক্ষাৎ করানোর কথা বলে তাঁকে সন্ধ্যা পৌনে ৭টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত বসিয়ে রাখেন। প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করার পরও বিভিন্ন অজুহাতে তাঁর জিডি গ্রহণ করা হয়নি। বাধ্য হয়ে কোনো আইনগত সহায়তা ছাড়াই তাঁকে অশ্রুসজল চোখে থানা থেকে ফিরে আসতে হয়।

পরিবারের সদস্যরা জানান, ২৪ সেপ্টেম্বর বাসা থেকে বের হওয়ার পরদিন (২৫ সেপ্টেম্বর) ইলিয়ান ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানায়, সে পাবনার ঈশ্বরদীতে রয়েছে। সেখানে কয়েকজন ব্যক্তি তার ট্রেনের টিকিট কেটে দেয় এবং একটি গাড়িতে তুলে দেয় বলে জানায়। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। ছেলের সন্ধান পেতে মা ইয়াসমিন পপি সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্য চেয়ে আবেদন করেছেন। পোস্টটি খুলনা সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের অফিশিয়াল পেজ ও একাধিক শিক্ষকের আইডি থেকে শেয়ার করা হয়েছে।

নিখোঁজ ইলিয়ানের গায়ের রং উজ্জ্বল শ্যামলা এবং বয়স ১৫ বছর। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তাঁর কোন সন্ধান পেলে মহেশ্বরপাশা, কুয়েট পোস্ট অফিস, দৌলতপুর, খুলনা ঠিকানায় অথবা নিকটস্থ পুলিশ ফাঁড়িতে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। জিডি না নেওয়া প্রসঙ্গে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, যেহেতু, ছেলেটি পাবনার ঈশ্বরদী থেকে নিখোঁজ হয়েছে সেজন্য তাকে সংশ্লিষ্ট থানায় জিডি করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে নিখোঁজ কিশোরের মা’ থানায় গিয়ে হয়রানির শিকার হওয়া এবং জিডি করতে না পারার ঘটনাটি স্থানীয় সচেতন মহল ও খুলনা মেট্রোপলিটন পুলিশের সেবা নিয়ে প্রশ্নের সৃষ্টি করেছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবিলম্বে জিডি না নেওয়ার বিষয়টি খতিয়ে দেখে নিখোঁজ ছাত্রকে উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন ল্যাবরেটরি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার সচেতন নাগরিকেরা।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ