বাগমারায় ইউপি সদস্যের কাণ্ড

সংবাদ থেকে
বাগমারা প্রতিনিধি: বাগমারায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে ১০১ জন সুস্থ মানুষকে প্রতিবন্ধী বানিয়ে সরকারি ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ১নং গোবিন্দপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে জালিয়াতির মাধ্যমে ভুয়া প্রতিবন্ধীদের তালিকাভুক্ত করে ভাতা আত্মসাৎ করে আসছেন। তিনি ইউনিয়নের বরাদ্দের বাইরে অতিরিক্ত তদবির করে সুস্থ ও সবল ব্যক্তিদের প্রতিবন্ধী সাজিয়ে ভাতাভুক্ত করেছেন।
অভিযোগকারী আনোয়ার পারভেজ তার লিখিত অভিযোগে দাবি করেছেন, ইউপি চেয়ারম্যান ও বর্তমান সমাজসেবা অফিসারের তথ্যমতে, সরকারি প্রতিবন্ধী ভাতার ৫০টি বরাদ্দ চেয়ারম্যান রেজুলেশনের মাধ্যমে উপজেলা সমাজসেবা অফিসে পাঠিয়েছিলেন। কিন্তু ইউপি সদস্য শহিদুল ইসলাম উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমানের সহযোগিতায় আরও ১০১ জন সুস্থ মানুষকে প্রতিবন্ধী বানিয়ে তাদের নামে কার্ড তৈরি করেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗