পরকীয়া সন্দেহে ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামীর স্বীকারোক্তি

সংবাদ থেকে
চট্টগ্রামের পটিয়ায় অন্য ব্যক্তির সঙ্গে সম্পর্কের সন্দেহ ও মুঠোফোনে কথা বলা নিয়ে বিরোধের জেরে ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করেন স্বামী। এ কাজে তাকে সহযোগিতা করেন তার বোন ও বোনের জামাইসহ আরও তিনজন। আদালতের সামনে এসব কথা স্বীকার করেন ঘাতক স্বামী নূর উদ্দিন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। এ ঘটনায় স্বামী ও নিহতের ননদ জোৎস্না আক্তারকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অন্য আসামিরা এখনো পলাতক।
পুলিশ জানায়, আদালতে দেওয়া জবানবন্দিতে নূর উদ্দিন (২৩) বলেছেন, দাম্পত্য কলহের একপর্যায়ে স্ত্রীকে ধাক্কা দিলে তিনি দেয়ালে লেগে মেঝেতে পড়ে যান। পরে তার গলা চেপে ধরার কথাও স্বীকার করেন তিনি। তবে হত্যাকাণ্ডে অন্য আসামিদের সম্পৃক্ততা এবং প্রত্যেকের ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗