এক টাকায় চার লাউ : আর কত বঞ্চিত হবেন কৃষক
সংবাদ থেকে
কৃষক যে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান নাÑএটি দেশের কৃষিপণ্য বিপণন ব্যবস্থার বড় ধরনের ত্রুটি হিসেবেই চিহ্নিত করা যায়। একজন কৃষক গাঁটের পয়সা খরচ করে, দিনরাত পরিশ্রম করে জমিতে ফসল ফলান, আর বাজারে গিয়ে দেখেন উৎপাদন খরচের চেয়েও দাম কম অথবা দামই উঠছে না।
আরো লক্ষণীয় বিষয় হলো, সেই পণ্যের দাম কৃষক না পেলেও ভোক্তাকে ঠিকই চড়া দামে কিনতে হচ্ছে। তাহলে এই বাড়তি টাকা যাচ্ছে কোথায়? এর জবাব হলো, মধ্যস্বত্বভোগীদের পকেটে। বিভিন্ন পত্র পত্রিকার প্রকাশিত খবরে জানা যায়, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সম্প্রতি চারটি লাউ বিক্রি হয়েছে এক টাকায়, অর্থাৎ প্রতি লাউ ২৫ পয়সা।
অথচ সেই লাউ রাজধানীতে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। কোনো কোনো বাজারে আরো বেশি। চাষিরাও বলছেন, রাজধানীসহ দেশের বড় শহরে এখনো প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৫০ টাকার কাছাকাছি। কিন্তু তাঁদের পকেটে ঢুকছে মাত্র দুই থেকে পাঁচ টাকা।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗